ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাতেও হাদির কবরের পাশে মানুষের ভিড়, রাতভর প্রহরায় থাকবে পুলিশ

শহীদ ওসমান হাদির কবর দেখতে এবং জিয়ারত করতে সাধারণ মানুষের ভিড় এখনো অব্যাহত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান সংলগ্ন প্রবেশপথে রাতেও মানুষ উপস্থিত রয়েছে। কেউ বাইরে দাঁড়িয়ে দোয়া করছে, কেউ কবর দেখার অপেক্ষায় আছেন। অনেকেই আবার মোবাইলে ছবি তুলছে।


শনিবার (২০ ডিসেম্বর) রাত আটটার দিকে দেখা গেছে, কবরস্থানের সামনের নিরাপত্তা বলয় খুলে দেওয়া হয়েছে। শাহবাগ থানা ও টিএসসির ব্যারিকেডও সরানো হয়েছে। তবে বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। কবরস্থানে প্রবেশের জন্য ব্যবহৃত মসজিদের গেট এবং বাইরের মূল প্রবেশপথেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিলেন।


সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে রাতে কবরস্থানে পুলিশ প্রহরা চলবে। এ সময় কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই বাইরের অংশ থেকে মানুষ দোয়া করতে পারছেন।আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, রাতে প্রহরা থাকবে। নিরাপত্তার কারণে রবিবারও এলাকায় বাড়তি সতর্কতা থাকতে পারে। কবে কবরস্থান সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময় জানাতে পারেননি।


এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলানের সমাধিসৌধের পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতা এবং হাদির পরিবার-পরিজন। তার আগে দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

ads
ads
ads

Our Facebook Page

↑